বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা:


কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা


বর্তমানে অনলাইন প্রতিযোগিতার বাজারে কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ | কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটি ধারণা যা কিনা ব্যবসার জন্য সঠিক অডিয়েন্স খুঁজে পেতে সাহায্য করে | ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া খুব সহজেই মানুষের সামনে আসে এবং যে কোনো ওয়েবসাইট google এর SERP তে আসতে সাহায্য করে

কিওয়ার্ড রিসার্চ কি?

Keyword Research হচ্ছে গুগলের সার্চ বারে, কোন সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়ার সার্চ বারে যা সার্চ করা হয়। যার একটা নির্দিষ্ট অর্থ থাকে। 


কিওয়ার্ড রিসার্চ কত ধরনের হয়?

Keyword দুই ধরনের। ১। Short tail Keyword

2/ Long tail keyword ।  


এছাড়া আরো দু ধরনের Keyword হচ্ছে, Best ও Buying Keyword. 


কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যম:

Keyword Researh এর গুরুত্বপূর্ণ দুটি টুলস হচ্ছে, Ahrefs ও Ubersuggest. এ ছাড়া গুগল সার্চ করে ও AI টুলস রিসার্চ করে আমরা বিভিন্ন Keyword পেয়ে থাকি এসব মূলত Secondary Keyword বলা যায়।  


Keyword Research এর সবচেয়ে জনপ্রিয় ও পেইড ভার্সন হচ্ছে SemRush টু়লস।


কিওয়ার্ড রিসার্চ এর উদাহরণ:


Short Tail Keyword : Shirt, Mobile.


Long Tail Keyword : Super Brand 10 T-shirt in Dhaka City.


Best Keyword: Best Mobile phone in OPPO


Buying ও Informative Keyword: Where to buy girl t-shirt in Dhaka?


How to price redmi phone?


See more site:


মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য কি? (বর্তমান প্রেক্ষাপটে)

 


বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য কি? (বর্তমান প্রেক্ষাপটে)

রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কি দেশের আর দেশের মানুষের জন্য কিছু করা যায় না? তাহলে মানুষ কেন ভাবে যে এটর্নি পাওয়ার ছাড়া কোন কিছু করা সম্ভব নয়? তাহলে বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য কি? 


শুধু রাজনীতির ক্ষমতা নয় ইচ্ছা শক্তি দিয়েই পরিবর্তন সম্ভব:


শুধু মাত্র সামান্য একটা পদের মেম্বর হওয়ার জন্য আমাদের দেশের মানুষ যে অর্থ ব্যয় করে তা দিয়ে অন্তত দেশ আর দেশের মানুষের জন্য অনেক কিছু করা যায়? 


আমাদের দেশে সামান্য একটা গ্রামের মেম্বর হতে যেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ তিনি ঐ টাকা অপচয় না করে পারে ঐ টাকা দিয়ে  গ্রামের একটা সাঁকো ঠিক করে দিতে,উনি পারেন আর্সেনিক মুক্ত পানির জন্য টিউবওয়েল স্থাপন করে দিতে, তিনি পারেন একটা ছোট্ট মক্তব গড়ে দিতে,একটা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে দিতে, ইচ্ছা করলে সেই অর্থ দিয়ে তার নিজ মহল্লার ভেতরে কাদামাটির রাস্তায় ইট বসিয়ে দিয়ে সাইনবোর্ডে তার নামটি টাঙ্গিয়ে দিয়েও মানুষের থেকে কৃতিত্ব নিতে পারেন। তাহলে কেন তাদের ঐ মেম্বর পদে অধিষ্ঠিত হওয়ার নেশায় এত অর্থ অপচয় করেন? কি আসল উদ্দেশ্য?


দেশকে ভালোবাসার জন্য শুধুমাত্র রাজনীতির প্রয়োজন হয় না:


কেউ যদি সত্যিকারে দেশকে ভালোবাসে তাহলে তার রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন হয় না, দেশের প্রত্যেকটা নাগরিক যদি প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে ও মানুষের কল্যাণে কাজ করে তাহলে পরিবর্তন হতে বাধ্য |

See more content.


রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Facebook আইডি সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ কিছু টিপস:


Facebook আইডি সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ কিছু টিপস:


অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় আমাদের নিরাপত্তার জন্য Facebook আইডি সুরক্ষিত রাখা অতি গুরুত্বপূর্ণ,যা কিনা আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে আর তাই এজন্য আজকে আমরা জানবো Facebook আইডি সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে |


Facebook আইডি সুরক্ষিত রাখার জন্য স্ট্রং পাসওয়ার্ড রাখুন: 


কখনোই পাসওয়ার্ড ব্যবহারে আপনার মোবাইল নাম্বারের সংখ্যা ব্যবহার করবেন না, এমনকি নিজের নাম ও জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে পাসওয়ার্ড দিবেন না,ছোটো বড় হাতের অক্ষর এবং সাংকেতিক  চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড রাখুন | মাঝেমধ্যেই পাসওয়ার্ড চেঞ্জ করুন |


Facebook এর Two Factor Authentication অন করুন: 


Facebook এর সেটিংস থেকে পার্সোনাল ডিটেইলসে যান এরপর পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনে যান সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগইন অপশন দেখুন তারপর Two Factor Authentication আপনার মোবাইল নাম্বার দিয়ে অন করে রাখুন | এতে করে অনেক সময় আপনার ফেসবুক এর পাসওয়ার্ড জানার পরেও আপনার আইডি লগইন করতে পারবে না | 


Facebook এ সবার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন না :


অপরিচিত ব্যক্তি এবং স্ক্যামার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো | এতে করে আপনার facebook প্রোফাইলের এবাউটের পার্সোনাল ডিটেইলস সম্পর্কে জানতে পারে না  | অপরিচিত মানুষ যদি ফ্রেন্ডদের মিউচুয়াল ফ্রেন্ডও থাকে তবুও ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবেন না | 


Facebook এ কিছু প্রাইভেসি রাখুন :


Facebook আপডেট রাখার পাশাপাশি ক্যাশ কুকিজ পরিষ্কার করুন, বিশেষ করে public wifi ব্যবহার করার সময় সতর্ক থাকুন, ম্যাসেঞ্জার এ কিংবা কোনো পোস্ট বা ভিডিওর কমেন্ট বক্স থেকে কোন ধরনের অজানা লিংকেও ঢুকবেন না | প্রফেশনাল মোড চালু না করলে প্রোফাইল লক করে রাখুন | ফেসবুক এ নাম ও জন্ম তারিখ সঠিক রাখুন | 


 Facebook আইডি সুরক্ষিত রাখার মাঝেমধ্যে চেক করুন : 


আপনার facebook আইডি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা এটা চেক করার জন্য সেটিংস এন্ড প্রাইভেসি থেকে পার্সোনাল ডিটেইলস তারপর পাসওয়ার্ড অফ সিকিউরিটি, সিকিউরিটি এন্ড লগইন ওই জায়গার অপশনে where you logged in অপশন পাবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার facebook আইডি লগইন করা আছে | যদি কিনা অন্য কোন ডিভাইসে আপনার আইডি লগইন করা থাকে তাহলে আপনি সেখান থেকে লগ আউট করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন | 


see more content.


শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ডিজিটাল মার্কেটিং কি? ও এর ধারণা!


ডিজিটাল মার্কেটিং কি? ও এর ধারণা!


মার্কেটিং শব্দটা শুনলেই কিছু মানুষ মনে করে যে, দোকানে দোকানে যাওয়া আর কেনাবেচা করা,পণ্যের প্রচার করে দোকানদার বা মানুষকে মোটিভেট করা। আসলেই কি সবক্ষেত্রে তাই? বিশেষ করে ডিজিটাল মার্কেটিং শুনলেই অনেকে এমন কিছু মনে করেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং মূলত এমন কিছু নয়। মার্কেটিং শব্দের সাথে নেটওয়ার্ক মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং,অনলাইন মার্কেটিং সহ কত কিছুই তো হয়। সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের তথ্য গুলো ক্লায়েন্টকে দেয়া, যা এক ধরনের সেবা প্রদানের মতোই। ফেসবুক,গুগল,ইউটিউবে সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্যগুলো হাই লেভেলে এনে দেওয়া। see more my site.

ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?


ওয়েবসাইট সহ বিভিন্ন প্লাটফর্মে যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানরা তাদের পণ্য বা সেবার প্রচারণা বৃদ্ধি করতে পারে। একজন দক্ষ ইঞ্জিনিয়ারকে মানুষ যেমন প্রয়োজনে খুঁজে বের করে, একজন অভিজ্ঞ ডাক্তারকে মানুষ যেমন খুঁজে বের করে তেমনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভলপার, গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন হয়। see more my site youTube.

ডিজিটাল মার্কেটারকে কি জানতে হয়?

একজন ডিজিটাল মার্কেটার এর বিভিন্ন কাজ সম্পর্কে জানতে হয়। গুগলে ব্যবহৃত বিভিন্ন টুলস জানতে হয়, সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হয়, Microdata, Https, HTML, WordPress, website, Ai tools, English Language সহ অনেক বিষয় সম্পর্কে জানতে হয় যেসব শব্দের সাথে অনেকেই পরিচিত নন। see more my linked in site

ডিজাইনিং,ভিডিও,ওয়েব ডেভলপমেন্ট সহ আরো বিষয়ে ধারণা রাখতে হয়। আর এসব জানতে হলে শিখতে হলে এটার সম্পর্কে পড়াশোনা করা এবং প্রাকটিক্যালি করা দুইটাই প্রয়োজন। see more content

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ওজন কমানোর কিছু ঘরোয়া উপায়:

ওজন কমানোর কিছু ঘরোয়া উপায়:

অতিরিক্ত ওজন শুধু মানুষের সৌন্দর্যই নষ্ট করে না | মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে এটি বড় ধরনের একটি ঝুঁকি, তাই চলুন আজ আমরা ওজন কমানোর কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জানবো | আর তাই ওজন কমানোর ঘরোয়া উপায় সম্পর্কে নিম্নোক্ত বিস্তারিত আলোচনা করা হলো 


বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আজ আমরা ওজন কমানোর কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জানবো |


লেবু ও গরম পানির মিশ্রণ ওজন কমায় : 


লেবুতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিজেন যা চর্বি ভাঙতে সাহায্য করে | প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানির সাথে এক চামচ লেবুর রস মিশ্রণ করে খাওয়া খুবই উপকারী | খালি পেটে নিয়মিত লেবুর রসের সাথে গরম পানি মিশ্রণ করে খেলে ওজন কমানোর পাশাপাশি শরীরের ক্ষতিকর টক্সিনো দূর হয় |


ছোট থালায় খাওয়ার অভ্যাস করুন :


ছোট থালায় খাবার খাওয়া একটি কার্যকরী কৌশল | এমনকি এটির বৈজ্ঞানিক ও গবেষণামূলক ব্যাখ্যাও রয়েছে | আমরা যখন ছোট থালায় খাবার খাই তখন আমাদের মস্তিষ্কে সিগনাল দেই যে আমরা অনেক খাবার খেয়েছি , তখন আমাদের পেট ভরা মনে হয় এবং আমাদের সহজে ক্ষুধাও লাগে না ক্লান্তি ও আসে না | 


ওজন কমাতে খাবার খাওয়ার পর কিছু সময় হাঁটুন : 


আমরা যদি প্রত্যেকবার খাবার খাওয়ার পর ১৫থেকে ২০ মিনিট ঘর,বারান্দায়,উঠান বা আশেপাশে যেখানে হোক যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে শরীরে সহজে মেদ জমে না | 


রাতের খাবারে হালকা শাকসবজি রাখুন : 


ভাত এবং রুটির পরিবর্তে (কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার)  মাছ ডিম সালাত খেলে রাতে শরীরে মেদ জমে না |


রাতে ঠিকমতো ঘুমান ও সকালে ব্যায়াম করুন:


প্রতিদিন রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমালে শরীরে হরমোনের ভারসাম্যতা বজায় থাকে এবং তখন যদি সকালে ব্যায়াম করা হয় তাহলে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে | 


নিয়মিত গ্রিন টি পান করার অভ্যাস করুন: 


গ্রিন টি শরীরের চর্বি কমাতে সাহায্য করে, এতে রয়েছে ক্যাটেচিন নামক এক ধরনের উপাদান যা খুব সহজে শরীরের চর্বি পড়াতে পারে | 


ওজন কমানোর ক্ষেত্রে বাজারের পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধ খেয়ে চলুন, পর্যাপ্ত পানি পান করুন, সুষম খাবার খান, জাঙ্ক ফুড ফাস্টফুড যুক্ত খাবার এড়িয়ে চলুন |